রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

পর্দা উঠেছে বিপিএলের নবম আসরের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে নুরুল হাসান সোহানের রংপুরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ব্যাট করতে নেমে রংপুর দুই ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করেছে।

রংপুর একাদশ

নাইম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, আজমতউল্লাহ উমারজাই, বেনি হাওয়েল, সিকান্দার রাজা, শোয়েব মালিক, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রাকিবুল হাসান, রবিউল হক, হাসান মাহমুদ।

কুমিল্লা একাদশ

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোহাম্মদ নাবি, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, সৈকত আলি, খুশদিল শাহ, আশিকুর জামান, ফজলহক ফারুকি, মোস্তাফিজুর রহমান।