যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে পুলিশের গুলিতে এক বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বের কোথাও কোনো ঘৃণ্য অপরাধ চায় না।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মশাল জ্বালিয়ে তিন দিনব্যাপী ‘পিস রান বাংলাদেশ’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রবাসীর মৃত্যুর বিষয়ে মোমেন সাংবাদিকদের বলেন, সেখানে বাংলাদেশি সম্প্রদায় (মার্কিন) এটিকে ঘৃণামূলক অপরাধ বলে অভিযোগ করছে।
মোমেন বলেন, আমরা বর্ণবাদ, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।