এই সময়ের তরুণ গীতিকার মামুন আফনান রুমি ইতিমধ্যেই সময়ের অনেক শিল্পীর গান লিখে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন।
নতুন খবর হলো ২০২৩ এর শুরুতেই তার লেখা তিনটি গান প্রকাশ পেয়েছে। এ আর কে এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হয়েছে আসিফ আকবরের কণ্ঠে আমায় নিয়ে খেলছো তুমি গানের সুর করেছেন মোহাম্মদ মিলন এবং মিউজিক করেছেন কাউছার খান। তার লেখা গান পপি মাল্টিমিডিয়া থেকে মাহতিম শাকিব এবং হুমায়রা ইশিকার কণ্ঠে ডুয়েট তোর জন্য পাগল গানটির সুর সংগীত করেছেন কাউছার খান। সিডি প্লাস মিউজিক থেকে প্রকাশ পেয়েছে মাহতিম শাকিবের কণ্ঠে তোমার মতো কেউ হলো না, গানটির সুর সংগীত করেছেন মার্সেল
এ প্রসঙ্গে গীতিকার মামুন আফনান রুমি বলেন, ২০২২ সাল খুব সুন্দর কেটেছে। আশা করছি ২০২৩ সাল আরও সুন্দর কাটবে ইনশাআল্লাহ।
বছরের প্রথম দিন আসিফ ভাইয়ার কণ্ঠে গান প্রকাশ পেয়েছে এবং ৫ জানুয়ারি মাহতিম শাকিব এবং হুমায়রা ইশিকার কণ্ঠে দুটি গান প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, খুব আনন্দ লাগছে বছরের শুরুতেই আমার লেখা তিনটি গান প্রকাশ পেয়েছে্কা জের প্রতি আরও দায়িত্ব বেড়ে গেল। এই মাসে আমার আরও কয়েকটি গান প্রকাশ করার কথা রয়েছে।