মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের স¤পদ ও মেধার অপচয় হচ্ছে। ইতিমধ্যে আমাদের পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে। যেন বেকার সৃষ্টি না হয়।’
গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ধরুন জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ দেয়, সেখানে ২ হাজার আবেদনের মধ্যে ১ হাজার থাকে এমএ পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করল অথচ এটা বাস্তবে কোনো কাজে লাগেনি। আমাদের দুর্ভাগ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন যেটা গঠন করেছিলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চ শিক্ষা গ্রহণ করবে।