সেনাপ্রধানের পক্ষে শীতবস্ত্র বিতরণ খুলনায়

খুলনায় চার হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে খুলনা মহানগরীর বৈকালীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ সেনাপ্রধানের পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকা- অব্যাহত রাখবে। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।