জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে আটক করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর শুরু হয় বর্বর হামলা। এর আগে ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিজয়ের পরে বিশ্ব জনমতের চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে দেশ রূপান্তরে সোম ও মঙ্গলবার থাকছে দুটি বিশেষ প্রতিবেদন।
প্রথম প্রতিবেদন পড়ুন আগামীকাল দেশ রূপান্তরের প্রথম পাতায়।