বাংলাদেশের ফটোগ্রাফির জনক ও উপমহাদেশের ছোটগল্পের অন্যতম লেখক গোলাম কাসেম ড্যাডির ২৬তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশ কেন্দ্রে ‘ড্যাডিকে স্মরণ’ শিরোনামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, আলোকচিত্রশিল্পী সাইফুল হক অমি ও তানভীর মুরাদ তপু। সঞ্চালনা করবেন কবি ও গবেষক ইমরান মাহফুজ। অনুষ্ঠানের আয়োজক ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব ও ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি।