রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল দুপুর ১ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ দুপুর ১২টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। ঢাকায় গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে।