সফলতার ১৫ বছরে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ

বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টার (বিডি) লি. ১৫ বছরে পদার্পণ করেছে।

২০০৯ সালের ৯ জানুয়ারি সাওল, ভারতের প্রতিষ্ঠাতা ডা. বিমল ছাজেড়ের ‘ঢাকা শিল্পকলা একাডেমি’তে ‘প্রথম হার্ট ক্যাম্পে’র মাধ্যমে সাওল, বাংলাদেশের পথচলা শুরু। পরে ২৬ ইস্কাটন গার্ডেন রোডে সাওল হার্ট সেন্টার (বিডি) প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সাওলের শাখা বর্ধিত করা হয়েছে এবং অন্য জেলায়ও সাওলের শাখা প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে।

সফলতার ১৫ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সাওল মিলনায়তনে ডাক্তার, ডায়েটিশিয়ান, নার্স, টেকনিশিয়ান, কর্মচারী ও কর্মকর্তারা কেক কেটে সাওলের জন্মদিন পালন করে।

অনুষ্ঠানে সাওল, বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান বলেন, সাওলের চৌদ্দ বছরের পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না; বরং কণ্টকাকীর্ণ ছিল। বিপরীত স্রোতে হাঁটতে গিয়ে প্রচন্ড বাধাবিপত্তি ও বিরোধিতা মোকাবিলা করে সাওল হার্ট সেন্টার দেশের মানুষের

আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি