রনি-মালিকের ঝড়ে রংপুরের পুঁজি ১৫৮

সাকিব আল হাসানের করা ইনিংসের প্রথম বলেই ফিরলেন মোহাম্মদ নাঈম। তিনে নেমে মেহেদি হাসান ও চারে সিকান্দার রাজাও থিতু হতে পারলেন না। তবে আরেক ওপেনার রনি তালুকদার ঝড় তুললেন। পরে শোয়েব মালিক অপরাজিত ফিফটিতে রংপুর রাইডার্সকে এনে দিলেন দেড়শ ছাড়ানো পুঁজি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।

টস হেরে ব্যাট করতে নেমেছিল রংপুর। শোয়েব মালিক ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন। ৫টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২ ছক্কা। রনি তালুকদার ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান করতে পারে দলটি।

বরিশালের পক্ষে চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন। ১ টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত।

সাকিব-মিরাজদের বরিশাল আসরে প্রথম জয়ের খোঁজে। নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছিল তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল রংপুর।