ভিআর সেটে রূপকথার জগৎ

২০২৩ সালে নতুন যে ভিআর সেটগুলো সেরা হওয়ার তালিকায় থাকতে পারে, তারই কয়েকটি নিয়ে লিখেছেন  অনিন্দ্য শোভা

মেটা কোয়েস্ট ২ :  সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ভিআর সেট হলো মেটা কোয়েস্ট-২। শব্দ নিয়ন্ত্রক ও গেমিং-এর জন্য আরামদায়ক নকশা, পিসি ভিআর সেট হিসেবে দ্বিগুণ পারফরমেন্স, রয়েছে প্রচুর অ্যাপস। কোয়েস্ট ২ এর মূল্য দিন দিন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবুও কোয়েস্ট ২ এ মুহূর্তের সেরা এবং সবচেয়ে বহুমুখী ভিআর সেট হিসেবে বাজার দখল করে আছে। কোয়েস্ট প্রো ডিসপ্লে, কন্ট্রোলারগুলোতে আপডেট আনা হয়েছে। আরও ভালোভাবে বাস্তবতায় দেখার জন্য চোখ বা মুখ ট্র্যাকিংয়ের মতো বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। প্রতিদিনের ভিআর এক্সপ্লোরারদের জন্য এর মান, মূল্যের বা ব্যয়ের চেয়ে অনেক এগিয়ে। ২০২৩ সালে কোয়েস্ট ৩ আসার আগ পর্যন্ত এটি বাজারের কম মূল্যের মধ্যে ভালো মানের ভিআর সেট হিসেবে দখল করে থাকবে। বেস মডেলের জায়গা (স্টোরেজ) ১২৮ গিগাবাইট। এতে ডজন ডজন গেম এবং অনেক অনেক অ্যাপ্লিকেশন (এ্যাপ) সংরক্ষণ করা যাবে। তবে এটি কেনার পর আলাদাভাবে অতিরিক্ত স্টোরেজ যুক্ত করা যাবে না। এটিতে কার্যকরী ফিটনেস অ্যাপ্লিকেশনগুলোর একটি ক্রমবর্ধমান লাইব্রেরি রয়েছে। এটি ইউএসবি-সি কেবল এবং ওয়্যারলেসের মাধ্যমে ব্যবহার করা যাবে। প্রয়োজনমতো পিসির সঙ্গে সংযোগ করেও চালানো যাবে।

এইচপি রিভার্ব জি২ : এটি সর্বোচ্চ রেজুলেশনের পিসি ভিআর সেট। তীক্ষè ডিসপ্লে, অডিও এবং নকশা আরামদায়ক। যদি সেরা ডিসপ্লে এবং চিত্রের গুণমান সম্পূর্ণ ভিআর সেট খুঁজে থাকেন তবে এইচপি রিভার্ব জি২ বেছে নিতে পারেন। গেমিং এবং রেসিং-এর জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন এটি। ২১৬০এক্স২, ১৬০-চোখের রেজুলেশন এবং দৃশ্যের (চিত্র) ১১৪-ডিগ্রি পরিসীমায় দেখা যাবে। আরামদায়ক সেটটিতে লাইটওয়েট, ভালভ দিয়ে ডিজাইন করা চমৎকার ড্রপডাউন স্পিকার রয়েছে। এটি মাইক্রোসফটের নেটিভ উইন্ডোজ ১০ মিশ্রিত ভার্চুয়াল হেডসেট, যা ভিআর ইকোসিস্টেমে চলবে বা চালানো যাবে। এটির গেম এবং অ্যাপগুলোর সঙ্গে বিল্ট-ইন ক্যামেরা-ভিত্তিক রুম-ট্র্যাকিং ভালভ ইনডেক্সের বাহিরে বেস স্টেশনে সেটআপ করা সহজ হবে। মাইক্রোসফটের ভিআর নিয়ন্ত্রক ডিজাইনের ওপর ভিত্তি করে কন্ট্রোলারগুলো কোয়েস্ট ২ কন্ট্রোলার বা ভালভ ইনডেক্স কন্ট্রোলারগুলোর চেয়ে ভালো। এছাড়া ওভার-ইয়ার স্পিকারগুলোর একমাত্র অডিও (সাউন্ড) সিস্টেম। কারণ এটিতে কোনো হেডফোন জ্যাক নেই।

সনি প্লেস্টেশন ভিআর  : সনি প্লেস্টেশন ভিআর বা পিএসভিআর সেট গেমিং-এর জন্য এখনো সেরা। এটির মাউন্টেড ডিসপ্লে ভার্চুয়াল ভিন্নতর অভিজ্ঞতা দেয়। যদি আপনার পিএস ৫ থাকে তাহলে অবশ্যই পিএসভিআর-এর জন্য অপেক্ষা করা উচিত। কারণ এটা ২ মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। পিএস৫, পিএসভিআর-এর সঙ্গে কাজ করবে। দুটোকে সংযোগ করার জন্য তারের একটি ব্রেকআউট বক্স দরকার পড়বে। এটির কন্ট্রোলার কিছু গেমের জন্য পুরনো প্লেস্টেশন  সরিয়ে ফেলেন। পুরনোটি পিএসভিআর-এর কন্ট্রোলার এবং ক্যামেরা অ্যাডাপ্টারের পাশাপাশি বসিয়ে কাজ করার জন্য প্রয়োজন হয়। পিএসভিআর-এর খরচ আরও ব্যয়বহুল হতে পারে। তবে এর উন্নত ডিসপ্লে, চোখের ট্র্যাকিং, বাস্তবসম্মত হ্যাপটিক প্রতিক্রিয়া, সহজ সেটআপ এবং ব্র্যান্ড নতুন কন্ট্রোলারগুলোর জন্য টাকাটা কিছুই না। তবে এই প্লেস্টেশন ভিআর সেটটি পাওয়া ক্রমশ কঠিন হয়ে যেতে পারে। এমনকি এটি পিএসভিআর ২-এর সনি পিভট হিসেবেও চলতে পারে।