The Enacfire A9 হলো আমাজন ডার্লিং থেকে নতুন রিলিজ পাওয়া ওয়্যারলেস ইয়ারবাড। তৈরি করে Enacfire কোম্পানি। এটিতে আছে বেস-ফরোয়ার্ড সাউন্ড, একটি অ্যাম্বিয়েন্ট-লিসেনিং মোড এবং চার্জিং কেসের মাধ্যমে ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। সাশ্রয়ী মূল্যে সক্রিয় শব্দ বাতিলকরণ (ANC) অফার করে। ইয়ারফোনটি আমাজন অফারে ৪৯ ডলারে বিক্রি হলেও পারফরম্যান্সের তুলনায় দামি দামি ইয়ারফোন থেকে এগিয়ে আছে। মূল মূল্য : ৬৯ ডলার। শুধু কালো কালারে বিক্রি হয়। সঙ্গে একটি চার্জিং কেস, ইউএসবি সি চার্জিং কেবল, নির্দেশিকা ম্যানুয়াল, দুই বছরের ওয়ারেন্টি এবং তিন জোড়া ইয়ার টিপস থাকে। Enacfire তার ডিজাইনের জন্য পরিচিত নয়। কোম্পানির ওয়্যারলেস ইয়ারবাডগুলো ফ্যাশনের চেয়ে ফাংশনকে অগ্রাধিকার বেশি দেয়। গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি উভয়কেই সাপোর্ট করে। এর স্পিচ রেকগনিশন ভালো, প্রত্যেকটি শব্দ শনাক্ত করতে সম্ভব হয়। কিন্তু কোম্পানি তিন আকারের ইয়ারটিপ্স সরবরাহ করছে ইয়ারফোনের সঙ্গে। হেডফোনটি (ANC) (Active Noise Control) চালু করে ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এবং (ANC) বন্ধ করে সাড়ে ৫ ঘণ্টা।