বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিএসইসির চেয়াম্যান মো. শহীদুল হক ভূঞা, এনডিসি সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিএসইসির চেয়ারম্যান বলেন, ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের পূর্ণ স্বাধীনতা ও মুক্তি সুসম্পন্ন হয়। তিনি ১৯৭২-এ যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে অক্লান্ত পরিশ্রম করেন। বিজ্ঞপ্তি