মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এক আদেশে পিয়াসার করা অব্যাহতির আবেদন নাকচ এবং অভিযোগ গঠন করে আগামী ১৭ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় পিয়াসা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আরজি জানান। ২০২১ সালের ১ আগস্ট রাত ১০টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় জামিনে আছেন পিয়াসা।