বিএনপি আন্দোলনের নামে দেশকে অশান্ত করছে : লিটন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অশান্ত করছে। আন্দোলনের নামে দেশে কোনো অরাজকতা করলে, শক্তভাবে মোকাবিলা করা হবে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিনিধি সভা হয়।

মেয়র লিটন বলেন, বিএনপি একেক সময় একেক দাবি করছে। তারা একেকটি সমাবেশে একেকটি ঘোষণা দিয়েছে। রাজশাহীতে ৩ ডিসেম্বর তারা ঘোষণা দিয়েছিল সেমিফাইনাল। কিন্তু তাদের কথিত দুর্গে ১০ থেকে ১৫ হাজার লোক হয়নি। অর্থাৎ তাদের এলাকাতে লোক সমাগম হয়নি। মানুষ আসেনি।