মৃধা ইনস্টিটিউটের অভিনয় কর্মশালা শুরু ২০ জানুয়ারি

আগামী ২০ জানুয়ারি থেকে ৮ থেকে ১৬ বছরের শিশু কিশোরদের জন্য রাজধানীর নিকেতনে মৃধা ইনস্টিটিউটের অভিনয় কর্মশালা শুরু হবে। এটি মৃধা ইনস্টিটিউটের ৬ষ্ঠ আবর্তন। আগ্রহীরা মৃধা ইনস্টিটিউটের ফেসবুক https://www.facebook.com/mib2019 বা হোয়াটসঅ্যাপের এই ০১৩০৩৮৩৯৭৫৭ নম্বরে যোগাযোগ করে ভর্তি হওয়া যাবে।

১৫ জনের ব্যাচের এবারের অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি ১২ হাজার টাকা। মো. শাহাদত হোসেন এর তত্ত্বাবধানে ১২ সপ্তাহের এই কর্মশালায় ৮ থেকে ১৬ বছরের শিশু কিশোররা অংশ নিতে পারবেন। গল্প বলা, অভিনয়, মাস্ক মেকিং এবং পাপেট্রির কর্মশালা স্টুডিও স্বরযন্ত্র, গুলশানের নিকেতনের বাড়ি- ৫৮ (ফ্ল্যাট- ৮/এ) সড়ক- ৩, ব্লক- বি’তে অনুষ্ঠিত হবে।

এর আগে মৃধা ইনস্টিটিউট রাজধানীর একটি পারফর্মিং আর্টস স্কুল। ২০১৮ সালের আগস্ট মাসে তাপস কুমার মৃধার তত্ত্বাবধানে ভয়েস অ্যাক্টিং কোর্সের মাধ্যমে এটির শুরু হয়। ২০১৯ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মো. শাহাদাৎ হোসেন এর তত্ত্বাবধানে শিশু কিশোরদের অভিনয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।