বিশ্ব ইজতেমা নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ফাইজুল ইসলাম (২৬)। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার রাতে বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় ফাইজুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়।