বাংলাদেশ বিমানবাহিনী ৮৮ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে সারা দেশ থেকে লোক নেবে। বিমানবাহিনীর ওয়েবসাইট ও পত্রিকায় এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত।
যে শাখায় জনবল নেওয়া হবে: শাখাগুলো হলো জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ও অ্যাডমিন।
বয়স: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সাড়ে ১৬ বছর থেকে ২২ বছর। অবিবাহিত এবং বাংলাদেশি নারী বা পুরুষ নাগরিক।
শিক্ষাগত যোগ্যতা: জিডি (পি) শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ) থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং রসায়ন, গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে রসায়ন, গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ৩টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় রসায়ন, গণিত ও পদার্থ) থাকতে হবে।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ) থাকতে হবে।
অ্যাডমিন শাখার জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৫টি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ) থাকতে হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রার্থীরাও আবেদন করতে পারবে।
উচ্চতা ও ওজন: পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর উচ্চতা জিডি (পি) উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং অন্যান্য ৬২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুসারে। জিডি (পি) শাখার প্রার্থীদের চোখের দৃষ্টি ৬/৬ এবং সিপিএস-১ অনুসারে। অন্যান্য শাখার প্রার্থীদের দৃষ্টি বিধি অনুসারে।
বাংলাদেশ বিমানবাহিনীর এই www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইট (baf.mil.bd) থেকে। এছাড়াও দরকারি সব তথ্য জানা যাবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা এবং রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমানবাহিনী সদরদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।