সীমান্তে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী কড়িয়া এলাকা থেকে তিনশ ১০ বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল সরবরাহের সময় বেলাল হোসেন নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে।