টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের এই আসরে এখনও পায়নি জয়ের দেখা। চট্টগ্রাম দুই ম্যাচে দেখেছে জয়ের মুখ। আজ তাই মুখোমুখি দুই দল চায় জিততে। এক দলের লক্ষ্য ধারাবাহিকতা, অন্যদের মোমেন্টাম তৈরি করা।

সেই লক্ষ্যে মাঠের লড়াইয়ে নামার আগে টস ভাগ্যে জয়ী হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে তিনি নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ১২ রানে হেরেছিল ফরচুন বরিশালের কাছে। চট্টগ্রাম অবশ্য ঢাকার বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল।