বিপিএলে টানা পাঁচ ম্যাচ জিতেছে সিলেট স্ট্রাইকার্স। কোনো ম্যাচ না হারা এই দলটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে হারের বৃত্তে বন্দী থাকা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সোমবার পেয়েছে প্রথম জয়ের দেখা। সাফল্যে খুঁজে পথ হাতড়ে বেড়ানো দলটি আজ মুখোমুখি হচ্ছে চূড়ায় উঠে বসে থাকাদের বিপক্ষে।
তবে সেই লড়াইয়ে নামার আগে টস ভাগ্যে জয় হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজ জিতেই অধিনায়ক ইমরুল কায়েস সিলেটকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।