ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণœ রেখে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করব। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।’
গতকাল মঙ্গলবার সকালে গুলশানের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ সভায় তিনি এমন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়লে তাদের পাশে থাকব।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম। আপনাদের কষ্টে রেখে আমাদের কাজ করার সুযোগ নেই।’