বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার অবশিষ্ট চার্জ শুনানি আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আদালতে খালেদা জিয়ার পক্ষে এই মামলায় অব্যাহতির আবেদনের শুনানির করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদক কৌশলী মোশাররফ হোসেন কাজল গত বছর ২ আগস্ট অভিযোগ গঠন শুনানি শেষ করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম।