পদ ১৩৮৫

রেলওয়েতে চাকরির সুযোগ

রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান পদে স্থায়ী ভিত্তিতে ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনকারীদেরকে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক হতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি ২০২৩ থেকে ২ মার্চ ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা: ওয়েম্যান, ১,৩৮৫টি।

বেতন স্কেল: গ্রেড-১৯, টাকা ৮,৫০০-২০,৫৭০

বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যারা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন; তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।