রাজধানীতে পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই যুবক। তারা হলেন, মফিজুর রহমান (৩০) ও জিয়া উদ্দিন (৪৫)। গতকাল বুধবার পল্টন ও হাইকোর্ট এলাকায় এ দুটি ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান অবস্থায় দুই যুবককে ঢামেকে আনা হলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।