চট্টগ্রামের কাজীরদেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, কোতোয়ালি থানার মামলায় মোশারফ হোসেন দীপ্তিকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।