সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ৫৪৫ ফ্ল্যাট খালি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য ঢাকা মহানগরীতে নির্মিত ৫৪৫টি ফ্ল্যাট বর্তমানে খালি রয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদে এ তথ্য জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গতকাল সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা রুবিনা আক্তারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ঢাকার মিরপুরের ৬ নম্বর সেকশনে উপসচিব ও তদূর্ধ্ব (গ্রেড-৫) পদমর্যাদার জন্য নির্মিত ‘এফ’ ক্যাটাগরির ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর ভবনের ৪০১টি এবং উপসচিবের নিচের পদের (গ্রেড-৬) জন্য নির্মিত ‘ই’ ক্যাটাগরির ১৪৪টি ফ্ল্যাট খালি রয়েছে।