আইনজীবী শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন।
জানা যায়, এ সময়ে সরকারি সুবিধা তিনি গ্রহণ করেননি।
যেমন, ব্যবহার করেননি সরকারি গাড়ি।
ওঠেননি সরকারের বরাদ্দকৃত বাড়িতেও। বিদেশ সফরে মন্ত্রীদের জন্য বিশেষ সুবিধা থাকলেও তিনি চড়েছেন বিমানের সাধারণ আসনে (ইকোনমি ক্লাস)। দুপুরের খাবারের জন্য সরকারি দপ্তরের কোনো খরচ নেননি। খাবার নিয়ে আসতেন বাসা থেকে। পরিবারের সদস্যদের প্রতি নির্দেশনা ছিল, তারা কেউ পাঁচ বছর জাতীয় সংসদ ভবন ও সচিবালয়মুখো হবেন না।
বিস্তারিত পড়ুন শনিবার দেশ রূপান্তরের প্রথম পাতায়