কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী নদী রক্ষায় নদীর তীরে নতুন করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় আটটি অর্ধনির্মিত পাকা স্থাপনা ও দুটি ঝুপড়িঘর উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

গতকাল শুক্রবার দুপুরে নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং বাকলিয়ার ভূমি কর্মকর্তা জামিউল হিকমা।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং দেশ রূপান্তরকে বলেন, কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গড়ে ওঠা আটটি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়িঘর উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করা হয়।