স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন

কক্সবাজারের হোটেল সি প্যালেসে গতকাল শুক্রবার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফাইন্যান্সিং অফিসার আবদুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড- রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরামের মাধ্যমে অর্জন করেছে দেশ-বিদেশের অগণিত মানুষের আস্থা। বর্তমানে এই প্রতিষ্ঠান বিশ্বের ৩০টিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে।

বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে পণ্যসম্ভারে নতুন পণ্য যুক্ত করা ও আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারিত করার ওপর আলোকপাত করেন। অঞ্জন চৌধুরী তার বক্তব্যে বিক্রয় ও সেবার মান আরও বাড়িয়ে ভোক্তার মন জয় করার বিষয়ে জোর দেন। সম্মেলনে গ্রো অ্যান্ড এক্সেলের সিইও, লিড কনসালট্যান্ট মো. জুলফিকার হোসাইন বিক্রয় প্রতিনিধিদের জন্য বিশেষ উৎসাহমূলক বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি