বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী না। তারা খুন, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তিনি গতকাল শনিবার দুপুুরে মানিকগঞ্জের শুভ্র সেন্টারে তার নিজ তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করার আগে আলোচনা সভায় এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি মানুষকে ভ্যাকসিন দিতে সরকারের ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনা চিকিৎসা ও ভ্যাকসিন বিনামূল্যে দেয়নি। আমরা বাংলাদেশে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনা চিকিৎসাসেবা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে শেখ হাসিনা কর্তৃক দেওয়া সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। আপনারা তখন আর কেউ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই পুনরায় আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগ সরকার আছে বিধায় বিনামূল্যে ঘরহীন মানুষকে ঘর দেওয়া হচ্ছে। বিনামূল্যে বই দেওয়া হচ্ছে।