সাত মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকালে তারা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন।
শ্রমিকরা বলেন, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু সাত মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে সামসুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুস কুদ্দুস, আসাদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।