জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেস ক্লাবের ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর বিশ^বিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ‘দ্য বাংলাদেশ পোস্ট’-এর প্রতিনিধি হাসিব সোহেল নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাবি প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ চলে। দুপুর ১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মোসাদ্দেকুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নোমান বিন হারুন (আমাদের সময়), কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ (দ্য বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (বাংলা ট্রিবিউন) এবং গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক (আমার সংবাদ)। এ ছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাহাত চৌধুরী (দৈনিক আজকালের খবর) ও মো. সৌরভ (দৈনিক আমার বার্তা)। বিজ্ঞপ্তি