আধুনিক বিদ্যুৎ সেবার আওতায় ডেসকোর ১২ লাখ গ্রাহক

গ্রাহক সেবার মান আরও উন্নত করতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তার বিদ্যুৎ বিতরণ এলাকায় ‘সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন’ বা স্ক্যাডা সিস্টেম চালু করেছে। আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ডেসকোর কর্মকর্তা-কর্মচারীরা নিজ কার্যালয়ে বসেই গ্রাহকের সমস্যার কথা জানতে পারবেন। ফলে ডেসকোর ১২ লাখ গ্রাহক ভোগান্তি ছাড়াই দ্রুত কাক্সিক্ষত সেবা পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর আর্থিক সহায়তায় একটি প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুন মাস থেকে ডেসকো তার বিতরণ এলাকায় ধারাবাহিকভাবে স্ক্যাডা স্থাপনের কাজ শুরু করে।

গতকাল রবিবার রাজধানীর মিরপুরে ডেসকো’র স্ক্যাডা সিস্টেমের উদ্বোধন করেন বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগ যত বাড়বে গ্রাহক সেবার মান তত টেকসই ও কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাবে। গ্রাহকদের সমস্যা, প্রয়োজন বা অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়ে সেবার মান আরও বাড়াতে হবে।

ডেসকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বক্তব্য রাখেন।