ডান্ডাবেড়ি-হাতকড়ার অপব্যবহার বন্ধে আইনি নোটিস

ডান্ডাবেড়ি ও হাতকড়ার অপব্যবহার বন্ধ ও এ বিষয়ে একটি নীতিমালা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে আইনি নোটিস পাঠিয়েছেন ১০ আইনজীবী। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং কারা মহাপরিদর্শক বরাবর এ আইনি নোটিসটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন। নোটিসগ্রহীতাদের উদ্দেশে ১৫ দিন সময় দিয়ে বলা হয়েছে, এর ব্যত্যয় হলে আইনজীবীরা প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।