বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকার রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন বলে তাকে আগামী দু’বছরের জন্য বারি’র মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
ড. দেবাশীষ সরকার ২১ অক্টোবর ২০২১ থেকে ২৯ নভেম্বর ২০২২ পর্যন্ত বারি’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) এবং ৩০ নভেম্বর ২০২২ থেকে ৩০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর আজীবন সদস্য এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতি এর সক্রিয় সদস্য। ড. দেবাশীষ সরকার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে অত্যন্ত সফল একজন বিজ্ঞানী।