বাংলাদেশে আসছে 'পাঠান'?

শাহরুখ খান অভিনীত সিনেমা 'পাঠান' বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে প্রদর্শনের চেষ্টা করছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির ২ দিন পরই বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

'পাঠান' ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান আর হৃত্বিক রোশন।