জিততে হলে ঢাকাকে করতে হবে ১৬৫ রান

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তা কাটিয়ে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তোলা কুমিল্লা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৬৪ রান। জিততে হলে ঢাকা ডমিনেটরসকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা।

কুমিল্লার হয়ে জনসন চার্লস সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া খুশদিল শাহ ৩০ ও ইমরুল কায়েস ২৮ রান করেন। ঢাকার হয়ে নাসির হোসাইন ১৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে ঢাকা। দুই ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে তারা।