মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম

নাঈম হোসেন

স্বত্বাধিকারী, সুজান ব্যাগ , ইস্টার্ন মল্লিকা

আমার ব্যাগের ব্যবসা। ১২ বছর চাকরি করার পর আমি চাকরিটা ছেড়ে দিই। এরপর ব্যবসা শুরু করি। ব্যবসা শুরুর পরপরই করোনা মহামারীর কারণে সবকিছু স্থবির হয়ে পড়ে। আমি হতাশ হয়ে যাই। তখন এক বন্ধু বলল, আমি অনলাইনে বিক্রি করতে পারলে তুই কেন পারবি না। ওর পরামর্শেই সুজান ব্যাগ-এর নামে ফেইসবুক পেইজ খুলে ওর কাছ থেকে ব্যাগ এনে অনলাইনে বিক্রি শুরু করি। নানা প্রতিকূলতা পেরিয়ে অনলাইন ব্যবসার পাশাপাশি আজ ইস্টার্ন মল্লিকায় আমার দোকান। ভবিষ্যৎ পরিকল্পনা আছে প্রতিটি জেলায় শোরুম দেওয়ার। আমি মূলত ব্র্যান্ডের ব্যাগই বিক্রি করি। আর এসব ব্যাগ আনি থাইল্যান্ড, চায়না থেকে। কোয়ালিটি নিয়ে আপস করি না। মাত্র ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন এমন অনেক ক্রেতা আছেন যাদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আমার ওপর অনেক ক্রেতার এমন আস্থা যে শুধু ছবি দেখে অর্ডার দিয়ে দেয়, কোয়ালিটি বা দাম নিয়ে কোনো কথা হয় না।

কথা বলেছেন : নাহার সুলতানা