টাঙ্গাইলে এক কলেজছাত্রীর দায়ের করা মামলায় বাসাইলের সাবেক ইউএনও মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পিবিআইর তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মনিরা সুলতানা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মো. মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইলে ইউএনও হিসেবে কর্মরত থাকার সময় ফেইসবুকের মাধ্যমে মির্জাপুরের এক কলেজছাত্রীর সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ^াস দিয়ে মনজুর বিভিন্ন সময় ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন। টাঙ্গাইল শহরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একত্রে কয়েক মাস বসবাসও করেন। পরে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনজুর হোসেন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় ২০২২ সালের ২১ জুন ওই কলেজছাত্রী মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দির্দেশ দেয়।