চাঁপাইনবাবগঞ্জে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। গত সোমবার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রাম থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, দলদলীর পুরাতন বারইপাড়ায় ড্রেন করার জন্য মাটি খনন করার সময় শ্রমিকরা কষ্টিপাথরের দুটি মূর্তি দেখতে পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেয়।

চাঁপাইনবাবগঞ্জের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, ‘পুরাতন বড়াইপাড়া ডাইং নামক স্থান থেকে টাস্কফোর্স মূর্তি দুটি উদ্ধার করে।’

বিজিবি অধিনায়ক জানান, মূর্তি দুটির মধ্যে একটির ওজন ৮২ কেজি ৪০০ গ্রাম এবং অন্যটি ৬৯ কেজি।