দেয়ালের লিখন পড়ুন, বিদায় হয়ে যান : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘দেয়ালের লিখন পড়ুন বিদায় হয়ে যান। আর দেয়ালের লিখন যদি পড়তে না পারেন কোটি জনতা আপনাদের সমুচিত জবাব দেবে। যেভাবে স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে দিয়েছিল, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দিয়েছিল।’ গতকাল বুধবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগকে সমর্থন করার মতো কোনো লোক এখন বাংলাদেশে নেই। ১০০ জনকে জিজ্ঞেস করলে ১০০ জনই বলবে এদের এই মুহূর্তে চলে যাওয়া দরকার। বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে সে দেশের জনতা যেভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশের মানুষ তার জন্য আগামী দিনে প্রস্তুত আছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিএনপি নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত রয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমীর খসরু বলেন, ‘রক্ষীবাহিনীতে পরিণত হবেন না।