ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ কমিটি অনুমোদন দেন। ৩১ সদস্যবিশিষ্ট এসব কমিটির প্রতিটিতে একজন আহ্বায়ক ও ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে তিনজনকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে।
উত্তরা পূর্ব থানার কমিটির আহ্বায়ক শাহ আলম, আদাবরের আহ্বায়ক নাসির উদ্দিন, বাড্ডার আহ্বায়ক তাজুল ইসলাম, বনানীর আহ্বায়ক আবুল কালাম আজাদ, ভাসানটেকের আহ্বায়ক কাদির মাহমুদ; বিমানবন্দর থানার আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, দক্ষিণখানের আহ্বায়ক মোতালিব হোসেন রতন; দারুস সালাম থানার আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু; গুলশানের আহ্বায়ক দ্বীন ইসলাম; হাতিরঝিলের আহ্বায়ক নাজমুল হক মাসুম; কাফরুলের আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল; ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক আলমগীর হোসেন; খিলক্ষেতের আহ্বায়ক এসএম ফজলুল হক; মিরপুরের আহ্বায়ক আবদুল মতিন; মোহাম্মদপুরের আহ্বায়ক শুক্কুর মাহমুদ; পল্লবীর আহ্বায়ক সাজ্জাদ হোসেন; রামপুরার আহ্বায়ক হেলাল কবির হেলু; রূপনগরের আহ্বায়ক জহিরুল হকু; শাহআলীর আহ্বায়ক এসএম কায়সার পাপ্পু; শেরেবাংলা নগরের আহ্বায়ক সিরাজুল ইসলাম; তেজগাঁও শিল্পাঞ্চলের আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল; তেজগাঁওয়ের আহ্বায়ক মোহাম্মদ আলী; তুরাগের আহ্বায়ক আমানউল্লাহ ভূঁইয়া; উত্তরা পশ্চিমের আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন; উত্তরখানের আহ্বায়ক রফিকুল ইসলাম (রফিক মেম্বার); ভাটারা থানার আহ্বায়ক আবদুল লতিফ।