পশ্চিমাদের কাছে এবার যুদ্ধবিমান চাইবে ইউক্রেন

চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা হিসেবে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ডসহ কয়েকটি দেশ। এবার পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাওয়ার পরিকল্পনা করছে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভের উপদেষ্টা ইউরি সাক বলেছেন, পরবর্তীকালে বড় চাওয়া হবে যুদ্ধবিমান। তিনি বলেন, এটা শুধু এফ-১৬ যুদ্ধবিমান নয়। এটা চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান, যা আমরা চাই। আমরা যদি সেগুলো (যুদ্ধবিমান) পেয়ে যাই, তবে যুদ্ধক্ষেত্রে অর্জনগুলো অপরিসীম হবে। যদিও ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি। এখনও বলছি ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।’