মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির পূর্ণ বাস্তবায়ন এবং সব অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে মাগুরায় ‘চাই সাংস্কৃতির জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এ সমাবেশ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট মাগুরা জেলা শাখা এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন খান মাজারুল হক লিপু, বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট মকলেছুর রহমান, মাগুরা জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, মাগুরা জেলা লালন একাডেমির সভাপতি এটিএম আনিছুর রহমান প্রমুখ।