বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কের নাম মাশরাফী বিন মোর্ত্তজা। সর্বাধিক চারবার টুর্নামেন্টের ট্রফিতে চুমু খেয়েছেন। এবার আরও একটি মাইলফলক গড়লেন নড়াইল এক্সপ্রেস।
চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফী। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।
এই তালিকায় সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (১০৫)। এরপর এনামুল হক বিজয় (১০২) ও ইমরুল কায়েস (১০০)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল শনিবার দুপুরেই খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের শততম ম্যাচ খেলেছেন।