কাশফিয়া মীমে সবার আস্থা

সিনিয়র ও জুনিয়র সবাই ডাকে ‘মিমাপু’। কাশফিয়া কাওসার মীমে সবার আস্থা। আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুল- কুমিল্লা থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ইডেন মহিলা কলেজ মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন মীম। তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীম করোনাকালীন তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের অবনতি দেখে শখের বসে শুরু করেন জুনিয়র’স মেন্টাল হেল্প ডেস্ক। বর্তমানে লাইফস্প্রিং- লিমিটেড বাংলাদেশে পার্টটাইম জবও করেন। সাংগঠনিক দায়িত্ব পালন করছেন ইডেন মহিলা কলেজের মেন্টাল হেলথ ওয়েলবিং ক্লাব নামের মানসিক সেবাদানকারী সংগঠনে। এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

মীম প্রতিষ্ঠা করেছেন ‘মেন্টাল হেলথ কেয়ার’ নামে অলাভজনক সামাজিক সংস্থা যা ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে। দেশের প্রায় ৭ হাজার কিশোর-কিশোরী সরাসরি এই সংগঠনের সেবার অন্তর্ভুক্ত। শত ব্যস্ততার মধ্যেও পছন্দের কাজটির জন্য সময় বের করে নেন। নিজের ভালো লাগার জন্য তিনি ছবি আঁকেন। সম্প্রতি মেন্টাল হেলথ কেয়ার কর্তৃক আয়োজিত ‘নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ কুমিল্লাতে প্রায় তিনশো শিক্ষার্থীর ‘প্রজেক্ট লাইফকেয়ার’-এর প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন। করোনাকালীন মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজে করায় অবদান রাখার জন্য ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’-এর অন্তর্ভুক্ত সংগঠন ডড়সবহ চবধপব উড়াব এর পক্ষ থেকে পুরস্কার পান Women’s Health Care During Pandemic।

ছোটবেলা থেকে মানুষের জন্য কাজ করার ইচ্ছাপূরণ হচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে। বাকিটা জীবনও মানুষের সেবায় কাটিয়ে দিতে চান মীম।