বাংলাদেশ কমার্স ব্যাংক ও আজগর আলী হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও আজগর আলী হাসপাতাল এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ ড. মো. আব্দুল কাদের এবং আজগর আলী হাসপাতালের হেড অব অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-১ কাজী মো. রেজাউল করিমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং আজগর আলী হাসপাতাল এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) কবির উদ্দীন তুষার, ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মারুফ বিন হাফিজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বিসিবিএল এর ক্রেডিট কার্ডধারীরা সকল ধরনের Laboratory investigations, Radiology & Imaging Test এ ১০%, Bed-tariff এ ৫%, এবং Model Pharmacy এ ৩% ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবে।