আপনার কাজ আরও সহজ করে দিতে যে ২টি বাজেট প্রিন্টারের কথা না বললেই নয়। Canon PIXMA MG3620 একটি সাধারণ অল-ইন-ওয়ান ইঙ্কজেট প্রিন্টার। প্রিন্টারটিতে লেটার-সাইজ প্লেইন কাগজ অথবা 4”x6” (১০ x ১৫ সেমি) ফটো পেপার ব্যবহার করতে পারবেন। যারা মাঝে মাঝে প্রিন্ট করেন তাদের জন্য ডিজাইন করা। প্রিন্টারটি ভালো মানের রঙিন এবং সাদা-কালো প্রিন্ট করে সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। তবে অনেকের কাছে মনে হতে পারে এর কালি দ্রুত ফুরিয়ে যায়, তাই আপনাকে প্রায়শই কার্টিজগুলো প্রতিস্থাপন করতে হবে। সেটা যদিও বেশি খরচের সমস্যা নয়, কারণ রঙের কার্তুজগুলো মোটামুটি সস্তা হয়। শুধু কালার প্রিন্ট করলে আপনি প্রায় ২৪৪ পেজ প্রিন্ট করতে পারবেন। আপনার যদি মাঝে মাঝে রঙিন প্রিন্ট প্রয়োজন হয় তবে এই প্রিন্টারের কোনো বিকল্প নেই। খুঁটিনাটি স্ক্যানিংয়ের জন্য স্ক্যানারটি বেশ ভালো। এতে রয়েছে হাইব্রিড ইঙ্ক সিস্টেম যা সার্প টেক্সট তৈরি করে। এই প্রিন্টারে অটোমেটিক ফিডার এবং ডুপ্লেক্স স্ক্যানিংয়ের মতো সুবিধা পাবেন না। তবে এতে Wi-Fi এবং USB সংযোগের পাশাপাশি অ্যাপেল এয়ার প্রিন্ট এবং Mopria প্রিন্টের সুবিধা রয়েছে, সুতরাং আপনি iOS এবং Android ডিভাইস থেকে সহজে প্রিন্ট করতে পারবেন কোনো ড্রাইভার বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল না করে। প্রিন্টারটি অ্যামাজনে পাচ্ছেন ৬৯ মার্কিন ডলারে।
আবির হাসান