বরিশাল সিটিতে মিডল্যান্ড ব্যাংকের শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর বরিশাল শাখা ৩১ জানুয়ারি দক্ষিণ বঙ্গের বিভাগীয় শহর বরিশাল জেলার সদর থানার ০৯ নম্বর ওয়ার্ডের সুপরিচিত গির্জা মহল্লায় অবস্থিত এ কে হাই স্কুল ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহীদুল ইসলাম, বিপিএম, এ কে হাই স্কুলের সভাপতি হাসান মাহমাদ বাবু, ব্যাংকের বরিশাল শাখার শাখা প্রধান মো. মিজানুর রহমান সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ভাবে শাখাটির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান নুকুল চন্দ্র দেবনাথ, ব্যাংকের ক্লাস্টার হেড এবং দিলকুশা শাখার শাখা প্রধান আব্দুল্লাহ আল মামুন সহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।